
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম খুনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের সময় ইব্রাহীম (২২) নামে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে কিছু তরুণ।
শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সামনে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। পরে তার রিকশার গদির নিচ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।
কোতোয়ালী থানার এসআই রফিক বলেন, সে নিজেকে রিকশাচালক বলে দাবি করছে। এখনই কিছু বলা যাচ্ছে না।
জিজ্ঞাসাবাদের পর জানানো যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে চট্টগ্রামের একদল তরুণ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে
শতাধিক তরুণসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
সানবিডি/ঢাকা/আহো