
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কুশিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে আজ ধ্বংসের দিকে নিয়ে গেছে। পাকিস্তানের চেয়েও বেশি লুট করেছে সরকার, সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে। অর্থনৈতিকভাবে দেশের মানুষকে আজ পঙ্গু বানিয়েছে আওয়ামী লীগ।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার পদত্যাগ না করলে এ দেশের মানুষ বাঁচবে না।
শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৩টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজধানীতে কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে অংশ গ্রহণ করে তিনি এ কথা বলেন।
পুলিশকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, এ দেশের খেয়ে পরে, কুশিক্ষায় শিক্ষিত পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের উপর অত্যাচার করছে।
তিনি বলেন, অনেক দেনা বাড়িয়েছেন আর বাড়াবেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিন।
তিনি বলেন, এই সরকারের পদত্যাগ না হলে মানুষ বাঁচবে না, স্বাধীনতা থাকবে না।
আমাদের নিয়ে বহুদেশ কথা বললেও, একটি দেশ স্পষ্ট বলে দিয়েছে শেখ হাসিনাকে রাখতে হবে ক্ষমতায়। তাদের বলবো, বিএনপি আওয়ামী লীগ নয়, এ দেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন। বিনা ভোটের সরকার আর হবে না, জনগণ হতে দিবে না।
এম জি