
মাদারীপুরে ছাদ থেকে পড়ে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম আলমগীর পাঠান (৪৮)। শনিবার (২৬ আগস্ট) রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত আলমগীর পাঠান বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে আলমগীর পাঠান নিজের চার তলা ভবনের ছাদে ওঠেন। অসাবধানতাবশত হঠাৎ ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম জি