
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গড়মাটির ডাবলুর ছেলে মনন (২২) ও রাজাপুর এলাকার আবির (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবির বুধবার (৩০ আগস্ট) গড়মাটি এলাকায় বন্ধু মননের বাড়িতে বেড়াতে যান। পরে রাত হয়ে গেলে আবিরকে মোটরসাইকেল দিয়ে বাসায় এগিয়ে দিতে যায় মনন। এ সময় তারা দুজনে গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিল। পরে বিপরীত থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুল ইসলাম জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি