
অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা সিনেমার জগতে আসছেন না। সাফ জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন। তিনি বলেন,‘কিছুদিন আগেই স্কুলের পড়াশোনা শেষ করেছে নব্যা। এখন ও উচ্চতর শিক্ষা নিয়ে ব্যস্ত। ছবিতে কাজ করার খবরটা সম্পূর্ণ ভুল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই তাঁরা। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নিজের কাজের ভাল-মন্দ সবটাই নিজেদের মধ্যে আলোচনা করেন। এমনকী, অমিতাভ অভিনীত সব ছবি কিন্তু জয়া বচ্চনের পছন্দের হয় না।