
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ১৫ জুন এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
প্রসঙ্গত, সমাপ্ত হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।