
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গ্রীষ্মকালীন, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি আগামী ১৯ জুন শুরু হচ্ছে। ছুটি শেষে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৯ জুন রোববার থেকে ৩০ জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ বন্ধ থাকবে।
এ ছাড়া জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ জুলাই রোববার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ১৭ জুলাই (রোববার) হতে যথারীতি শুরু হবে।
১৯ জুন থেকে প্রশাসনিকভাবে ছুটি শুরু হলেও ১৭ ও ১৮ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের ছুটি ১৬ জুন বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে। এ হিসেবে এক মাস ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সানবিডি/ঢাকা/ইসমাইল/জবি/এসএস