
নবীন-প্রবীণ সাংবাদিক, উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক সমিতির ইফতার মাহফিল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সকল শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিলটি পূর্ণতা পেয়েছে।
সাংবাদিক সমিতির সভাপতি সোহাইল মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, অধ্যাপক ড. আশরাফুল আলম খান, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল মোমেন, কোতয়ালী জোনের সহকারি পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ, কোতয়ালী থানার ওসি আবুল হাসান, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সোলাইমান সালমান ,সাবেক সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, সাবেক সভাপতি এস এম আল-আমিন, জবি কর্মকর্তা সমিতির সভাপতি ড. সৈয়দ আহম্মদ, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
সানবিডি/ঢাকা/ইসমাইল/আহো