
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ব্যাংকটি রাইট শেয়ার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস শেয়ার অনুমোদনের পরেই পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই ব্যাংকটি রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করবে।
সানবিডি/ঢাকা/এসএস