
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। আজ শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৩২ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৩৪ বারে ২৯ লাখ ৩৭ হাজার ১৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৫৮ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। এই শেয়ারটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ২০ পয়সা দরে।
তালিকার তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৫ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো বায়োটেক, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।