
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা ১৫ মিনিটে সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।