
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি শুরু আগামীকাল সোমবার থেকে। ছুটিতে ১১ জুলাই পর্যন্ত ক্লাশসমূহ বন্ধ থাকবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের আগামী ৩০ জুন বিকেল ৩টার মধ্যে হল ত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
হল বন্ধের বিষয়ে প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম বলেন, আগামী ৩০জুন বিকেল ৩টা থেকে ১০জুলাই রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। ১১জুলাই সকাল ৯টায় হলসমূহ খুলে দেয়া হবে।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস