
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা নতুন বেতন স্কেলে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোনাস পাচ্ছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।