
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন। শুভেচ্ছা কার্ড দেয়ার বিষয়টি আবুল খায়ের ভুঁইয়া সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, প্রতি ঈদেই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে কার্ড দেন।
সানবিডি/ঢাকা/এসএস