
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, লাশগুলো এখনো ঘটনাস্থলে আছে। হাসপাতালের মর্গে লাশগুলো নেওয়া হবে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় আবার যান চলাচল শুরু হয়।
সানবিডি/ঢাকা/আহো