
সমাজ ও রাষ্ট্রকে অকার্যকর ব্যর্থ ও অস্থিতিশীল করে দেশি-বিদেশি চক্রান্তকারীরা ঘোলাপানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। এমন পরিস্থিতি থেকে মুক্ত হতে প্রয়োজন সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও গোষ্ঠীর বৃহত্তর ঐক্য।
আজ সোমবার বিকালে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের জলসা ঘরে রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, কূটনীতিক, সাংবাদিক ও সমাজকর্মীদের সৌজন্যে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ শওকত হোসেন নিলু এমন আহ্বান জানান।
তিনি বলেন, নিজের ভেতরকার পাপ, তাপ ও খারাবী জ্বালিয়ে-পুড়িয়ে নিঃশেষ করে পুত-পবিত্র হওয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য প্রাপ্তি ও রসুলে পাক (সঃ) এর নির্দেশিত পথে চলার শক্তি অর্জনের মাস রমজান। এর তিন স্তরের দুই স্তর রহমত ও মাগফিরাত ইতোমধ্যে পার হয়ে গেছে। ‘নাজাত’ এর স্তরও চলছে।
তিনি আরো বলেন, আমরা কতটুকু কি অর্জন করতে পারলাম তা একমাত্র সর্বশক্তিমান আল্লাহই ভাল জানেন। তবে পরিবার সমাজও রাষ্ট্রের দিকে তাকালেই বুঝা যায় আমাদের অর্জন কতটুকু। সর্বত্র আজ দুর্নীতি গেড়ে বসেছে। তার পাশাপাশি গুপ্ত-হত্যা সন্ত্রাস ও নৈরাজ্য চলছে। আসুন সিয়াম সাধনার এই মাসে শান্তির ধর্ম ইসলামের শিক্ষার আলোকে আমাদের উপর অর্পিত স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে ব্রতী হই।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে এনডিএফ’র মহসচিব আলমগীর মজুমদার।
আলোচনায় অংশ্রগহণ করেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ রশীদ প্রধান, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসন খান মজলিস, জাগো দলের চেয়াম্যান আব্দুল মালেক চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহিদুজ্জামান, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল নেতা আতিকুল ইসলাম, এনপিপি’র মহাসচিব আব্দুল হাই মন্ডল, এনডিপি’র মহাসচিব আলী নূর রহমান খান সাজু, ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, ভাসানী ফ্রন্টের মহাসচিব এ্যাড. মিজানুর রহমান, তৃণমূল ন্যাপের মহাসচিব মনোয়ার চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রের ভারপ্রাপ্ত মহাসচিব ডাঃ বেলায়েত, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য বাবুল সরদার চাখারী, এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য মকবুল হোসেন সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সানবিডি/ঢাকা/আহো