পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিব্রা ইনফিউশন নতুন ব্রান্ডের বৃহৎ ডাইলাসিস ফ্লুয়েড উৎপাদন প্লান্ট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের বৃহৎ ডাইলাসিস ফ্লুয়েড উৎপাদন শুরু করবে ডিসেম্বরে। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা থেকে সব অনুমতি নিয়েছে। এই প্রকল্পের জন্য কোম্পানিটি ইতোমধ্যে চায়না থেকে নতুন ব্রান্ডের যন্ত্রপাতি আমদানি করেছে। বৃহৎ উৎপাদনে যাওয়ার জন্য সব সিভিল, ইলেক্ট্রিকালস এবং এইচভিএসি নির্মার্ণ কাজ সম্পন্ন হয়েছে। এটি শুধু স্থানীয় বাজারের চাহিদা পূরণ করবে না বরং ডাইলাসিস ফ্লুয়েড উৎপাদন হবে বিদেশে রপ্তানির জন্য।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস