
বরিশালের আগৈলঝাড়ায় চিকিৎসকদের উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে গৈলা আল-ফারুক এতিমখানার ১৫ জন এতিমদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতালের চিকিৎসকদের আর্থিক সহযোগিতায় এতিমদের মাঝে এই পোষাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা. কেএম শাকিব, ডা. বখতিয়ার আল-মামুন, ডা. অভ্র মিত্র, অফিস স্টাফ জব্বার হাওলাদার, মালেক হোসেন, নজরুল ইসলাম, নাজমুল ইসলামসহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো