
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থের একটি অংশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার দায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবনে তালা লাগিয়েছে ছাত্রলীগ।
ভিসির পদত্যাগের আল্টিমেটাম দেয়ার পর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ভিসির বাসভবনের মূল ফটকে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ভিসির বাসভবনে আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অনুগত প্রায় ৩০ জনের মত শিক্ষক অবরুদ্ধ রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউল করিমের অব্যাহতি দেয়ার পর ভিসির বাসভবন ছেড়ে যাওয়া ছাত্রলীগ নেতারা ফের বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন।
এবার তাদের এক দফা এক দাবি ঢাবি ভিসির পদতাগ। এসময় তারা ‘‘ভিসি তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’’। ‘‘ ভিসির দুই গালে জুতা মারো তালে তালে। ইতিহাসের বিকৃতি কেন, প্রশাসন জবাব দে। ভিসির চামড়া তুলে নেব আমরা’’ প্রভৃতি স্লোগান দিচ্ছে।
সানবিডি/ঢাকা/আহো