পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ৭০০ কোটি টাকার ‘এফএসআইবি চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটি সম্পূর্ণ অবসায়নযোগ্য নন-কনভার্টেবল। বন্ডের মেয়াদ ৭ বছর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টিয়ার-২ মূলধন বৃদ্ধিতে ব্যাসেল-৩ এর শর্তপূরণে বন্ড ইস্যু করবে।
ব্যাংকটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস