
সন্তান নিখোঁজ হয়ে থাকলে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
তিনি আরও বলেছেন, ব্লগ-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বা কোনো এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানা থাকলে সেটিও জানান।
আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে বেনজির আহমেদ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বেনজির আহমেদ বলেন, শুক্রবার রাতে গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনাটির কথা বিবেচনায় রেখে ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, আগের চাইতে আরও যেসব বিষয়ে বেশি নজর রাখা দরকার সেসব বিষয়কে মাথায় রেখে আমরা এবারের নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি। তিনি আশা করেন, মুসল্লিরা নির্ভয়ে নামাজ আদায় করতে আসবেন। তাঁরা নিরাপত্তাব্যবস্থাকে বাড়াবাড়ি হিসেবে দেখবেন না।
সানবিডি/ঢাকা/এসএস