
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে জেলার রাঙ্গুনিয়া রানিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
নিহতরা হলেন- নুরনবী ও রাসেল।
তারা দুজনই মিতু হত্যা মামলায় জড়িত বলে জানায় পুলিশ। মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।