
দেশের চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে আজ বুধবার রাতে জোটের শীর্ষ নেতা ও দলের স্থায়ী কমিটির সঙ্গেও বৈঠক করবেন বেগম খালেদা জিয়া।
রাতে প্রথমে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, দুটি বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
সানবিডি/ঢাকা/আহো