
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম এলাকার খামিস মুশায়েত শহরের এক ঈমাম দাবি করেছেন এবার রমাজানে জিবরাইল (আঃ) ও আরও কয়েকজন ফেরেশতা তার সঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন।
নামাজের পর আহমেদ আল হাওয়াসি বলতে থাকেন, হে জিবরাইল আপনি ও আপনার সাথে থাকা ফেরেশতাদের প্রতি সালাম। তবে তিনি কখনও বলেননি যে, ফেরেশতাদের সঙ্গে তার দেখা হয়েছে বা তাদের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন।
নামাজের পরে ওই ঈমামের এমন আচরনের ভিডিও চিত্রও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বারবার ফেরাশতাদের উদ্দেশ্যে সালাম দিচ্ছেন।
এদিকে এই ঘটনায় আসির প্রদেশের আমির যুবরাজ ফয়সাল বিন খালেদ ওই ঈমামের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। কমিটি বিষয়টি নিয়ে ওই ঈমামের সঙ্গে কথা বলে তাকে বোঝাতে সক্ষম হয় যে তিনি যা বলেছেন তা ভুল। কারণ তিনি দাবি করেছিলেন ফেরেশতারা আসেন ২৯ রমজানের রাতে। সেই সঙ্গে তিনি দাবি করেন ওই রাত ছিলো শবে কদরের রাত। পরে অবশ্য ওই ঈমাম স্বীকার করেছেন তিনি আর কখনও এমন দাবি করবেন না।
সানবিডি/ঢাকা/এসএস