
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর শিকদারের রোগমুক্তি কামনা করে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার) বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় র্কাযালয়ের কনফারেন্স রুমে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিল, বাংলাদেশ-এর সাবেক সভাপতি এ্যাড. খন্দকার মাহবুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন।
আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, সহ সভাপতি ছড়াকার আবু সালেহ, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম রিপন, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, উত্তরের আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লা, দক্ষিণ এর সহ সভাপতি আক্তার হোসেন, ইমতিয়াজ হোসেন হিরু, মাহতাব শিকদার, নোয়াব মাঝি, শাহিনুর আবেদীন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, দ্বীন মো: দুলু, তারেক কবীর, মজিবর রহমান, মিন্টু আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ সভাপতি কে এস হোসেন টমাস।
প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর শিকদার এর আশু রোগমুক্তি কামনা করেন।
তিনি বলেন, আমরা বর্তমানে একটা অত্যাচারী ও নির্যাতনকারী সরকারের অধীনে আছি। চলমান সন্ত্রাস, জঙ্গীবাদের জন্য এই অবৈধ সরকার দায়ী। বর্তমান সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে পারেন না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বুকের তাজা রক্ত দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে।
তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামের জন্য জাহাঙ্গীর শিকদার এক বলিষ্ঠ ভুমিকা পালনকারী নাম। তার মতো লোক মহান আল্লাহ তায়ালার মেহেরবানে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবদান রাখুক এই কামনা করি।
বিশেষ অতিথি এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, দেশে আজ শুধু লাশের মিছিল। গুলশান ট্রাজেডীসহ গুম, খুন, নির্যাতনের ভীতিকর পরিবেশের জন্য বর্তমান এই অবৈধ সরকার দ্বায়ী। তাই এই সরকারকে তাড়ানোর জন্য যুগৎপৎ আন্দোলন-সংগ্রামের প্রয়োজন। আন্দোলন-সংগ্রামে জাহাঙ্গীর শিকদার অন্যতম এক নাম। তার সার্বিক সুস্থতা কামনা করি।
সভাপতির বক্তব্যে কে এস হোসেন টমাস বলেন, জাসাসের প্রাণ জাহাঙ্গীর শিকদার এর জন্য সবাই দোয়া করবেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ফিরে এসে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।
সানবিডি/ঢাকা/আহো