
ঘুম থেকে উঠে কি আপনার পা ফেলতে কষ্ট হয়? কোনও কারণ ছাড়া পা ফুলছে? অনেক দিন ঘা শুকোচ্ছে না? জানেন কি এই সব সমস্যা অনেক গুরুতর শারীরিক সমস্যাল লক্ষণ হতে পারে? জেনে নিন কোন সমস্যা কীসের সঙ্কেত দেয়।
পায়ে টান ধরা: ডিহাইড্রেশনের কারণে, শরীরে অক্সিজেনের অভাব হলে পায়ে টান ধরে। এ ছাড়াও ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের অভাবেও পায়ে টান ধরতে পারে।
বুড়ো আঙুল ফোলা: সবচেয়ে খারাপ ধরনের বাত গাউটের লক্ষণ বুড়ো আঙুল লাল হয়ে ফুলে যাওয়া।
বুক জ্বালা, পা ঠান্ডা: রক্ত সঞ্চালন ঠিক মতো না হওয়া, ডায়াবেটিস, হাইপার থাইরয়ডিজম, রক্তাল্পতার লক্ষণ হতে পারে।
পা ফোলা: শরীরে রক্ত সঞ্চালন ঠিক মতো না হলে পা ফোলার সম্ভাবনা থাকে। যা পরে হার্ট ফেলিওর, কিডনি ফেলিওরের মতো গুরুতর সমস্যা ডেকে আনে।
চামচের আকারে নখ: নখ যদি নিজের আকার হারিয়ে ছুঁচলো, চামচের আকারে হয়ে যায়, তাহলে অপুষ্টি বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে।
রং নষ্ট হয়ে যাওয়া: অনেক সময় হলদে, কালচে হয়ে যাওয়া যক্ষ্মা, জন্ডিস, লিভারের অন্যান্য সমস্যা, থাইরয়েড, সাইনাসাইটিসের লক্ষণ হতে পারে।
সূঁচ ফোঁটার অনুভূতি: অনেক সময় পায়ের তলায় সূঁচ ফোঁটার মতো অনভূতি হয়। স্নায়ুর সমস্যার কারণে এমনটা হয়। অনেক সময় একটা নার্ভের সঙ্গে অন্যটা জড়িয়ে গিয়েও এমনটা হতে পারে।
আঙুলের গাঁটে ব্যথা: বাত বা আর্থারাইটিসের প্রথম লক্ষণ আঙুলের গাঁটে ব্যথা।
ফুট ড্রপ: যদি পায়ের সামনের অংশ বা আঙুল মাটি থেকে তুলতে না পারেন তাহলে পেশীর বা স্নায়ুর কোনও গুরুতর সমস্যা হয়ে থাকতে পারে আপনার।
ঘা: যদি অনেক দিন ধরে কোনও ঘা না শুকোয় তাহলে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করান।
সানবিডি/ঢাকা/আহো