
আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনের প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের চার নেতা এখন ময়মনসিংহ অবস্থান করছেন।
আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী দলের পক্ষ থেকে প্রচারণায় অংশ নিয়েছেন।
দলটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, নেত্রী (শেখ হাসিনা) আমাদের নির্দেশ দিয়েছেন প্রচারণায় অংশ নিতে। আমরা গতকাল (বুধবার) ময়মনসিংহ এসে ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি।
তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-নৈরাজ্যবিরোধী উন্নয়নের পথে বাংলাদেশ গঠনে নৌকায় ভোট দিতে আমরা ভোটারদের আহ্বান জানাচ্ছি।
গত ২৮ জুন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় ময়মনসিংহ-১ আসনে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের পুত্র জুয়েল আরেংকে ও ময়মনসিংহ-৩ আসনে উপ-নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দেয়া হয়।
সানবিডি/ঢাকা/আহো