
ঔষুধের স্ট্রিপে দু’টো ক্যাপসুল বা বা দু’টো ট্যাবলেটের মাঝে ব্যবধান থাকে কেন? এই প্রশ্ন কখনও আপনার মাথায় এসেছে? কখনও ভেবে দেখেছেন ব্যাপারটা? আপনি না ভাবলেও অনেকেই ভেবেছেন।
আর তার উত্তর খুঁজতে এক সমীক্ষা চালিয়েছিল এক মার্কিন সংস্থা। কী উত্তর পাওয়া গেল?
১. অনেকে মনে করেন যাতে একটা ট্যাবলেট অপরের সঙ্গে বিক্রিয়া না করে ও অক্সিডেশন রুখতে এই ব্যবধান রাখা হয়।
২. অনেকে মনে করে স্ট্যান্ডার্ডাইজ়ড প্যাকেজিং-এর কারণেই ব্যবধান রাখা হয়।
৩. প্রতিটা ডোজের গ্যারান্টি, লাইফ বোঝাতে সুরক্ষিত রাখতে ব্যবধান রাখা হয়।
৪. অনেকে বলেছেন যাতে কখন খেতে হবে, ম্যানুফাকচারিং ডেট, কতবার খেতে হবে, এক্সপায়ারি ডেট এই সব জরুরি তথ্য যাতে মাঝে লেখা যায় তাই ফাঁক রাখা হয়।
৫. অনেকে আবার বলেছেন বেশি টাকা দিয়ে ঔষুধ কিনলে অনেকেই চান ঔষুধের স্ট্রিপটাও একটু বড়সড় দেখতে হোক। তাই ওষুধ কোম্পানিগুলো ট্যাবলেটের মাঝে ফাঁক রাখে।
সানবিডি/ঢাকা/আহো