সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ইভিন্স টেক্সটাইল লিমিটেডের লেনদেন শুরু হবে আগামীকাল ১৭ জুলাই, রোববার। ওইদিন কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ETL”। আর কোম্পানি কোড হবে ১৭৪৭২।
এর আগে গত ২৩ জুন কোম্পানিটির আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। আর ১৯ জুন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পায়।
জানা গেছে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
ডিএসইতে তালিকাভুক্তির পর পুঁজিবাজারে ইভিন্স গ্রুপের দ্বিতীয় কোম্পানি হবে এটি। এর আগে ২০১৩ সালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড।