ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (বিডি ফিন্যান্স)। আজ শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানিটি এক হাজার ৯ বারে ৩০ লাখ ৫৪ হাজার ১৪৩টি শেয়ার লেনদেন করে।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা বা ৫ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি এদিন সর্বশেষ লেনদেন হয় ৫৪৩ টাকায়। আজ কোম্পানিটি ২৬০ বারে ৪ হাজার ৯২টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা জিএসপি ফিন্যান্সের দর বেড়েছে ৮০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৬০ পয়সা দরে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সান লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, হাক্কানি পাল্প ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি।