https://www.youtube.com/watch?v=hPQrsdBNjBM
জঙ্গি ও সন্ত্রাসে কারা অর্থ দিচ্ছে, এর উৎস কী, কারাই-বা এ কাজে মদদ দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে, এর ডিলার কে- এ ধরনের একাধিক প্রশ্ন উঠে এসেছে সদ্য সমাপ্ত ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে (আসেম)।
রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে খুঁজতে হবে এই জঙ্গিবাদের উৎস কে কারা। এজন্য একসঙ্গে কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। এটি মোকাবিলায় যা যা করার দরকার তা আমরা করবো।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মঙ্গোলিয়া সফর নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার বিকেল ৪টার দিকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শুরুতে প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। আসেমে এ বিষয়টি স্থান পেয়েছে।
তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভুত্থান চেষ্টার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের বিপক্ষে।
সানবিডি/ঢাকা/এসএস