
রাস্তা দখল করে নির্বাচনী সমাবেশ করার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
বুধবার (৩ জানুয়ারি) তাকে এ নোটিশ দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল।
নোটিশে বলা হয়, মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজারে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ করেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী। এতে নির্বাচনী আচরণ বিধির সংশ্লিষ্ট ধারা লঙ্ঘিত হয়। আগামী ৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।
এম জি