
ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। বেসরকারিভাবে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ।
ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই ৬৫ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ৫৯ হাজার ২১২ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ২৭ হাজার ৫৫৯ ভোট।
এই ৬৫ কেন্দ্রের ফলাফলের হিসাবে ৩১ হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে এগিয়ে আছেন।
এএ