
“জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান।
সম্মেলনে মৎস্য কর্মকর্তা উপজেলার পূর্বে ও বর্তমানের মৎস্য চাষ ব্যবস্থাপনা তুলে ধরে বলেন, উপজেলার জনসংখ্যা হিসাবে বছরে প্রতি জনে ১৮কেজি করে মোট ২,১৭১.৮৮ মে. টন নির্ধারণ হলে ২০১৫ সালে অর্জন হয়েছে ৯,৪০৭ মে. টন।
অর্জনকৃত হিসাবে বাগদা ২৪৯০ মে. টন, গলদা ২২০ মে. টন, সাদা মাছ ৬,৬৯৭ মে. টন এবং মৎস্য চাষের পাশাপাশি ব্যপক হারে বানিজ্যিক ভাবে কাঁকড়া উৎপাদন হচ্ছে। বর্তমানে খাঁচায় কাঁকড়া চাষ প্রকল্প শুরু হয়েছে। যা আগামী দিনে হারে বিশ্ব বাজারে ব্যপক স্থান দখল করবে।
মৎস্য কর্মকর্তা আরো বলেন চিংড়ি পোনা ছাড়ার পূর্বে নার্সিং করে ছাড়তে হবে, তাহলে পোনা মৃত্যুর হার কমাবে এবং উৎপাদন বাড়বে। মৎস্য ঘেরে ৩-৪ ফুট পানি রাখা হলে মৎস্য চাষের পরিবেশ ভাল থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, অধ্যাপক আবু তালেব, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক এমএ মামুন, কেএম রেজাউল করিম, রিয়াজুল ইসলাম, গোপাল কুমার, সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, হিসাবরক্ষক আব্দুল হামিদ, আবু বক্কার, রনজিত সরকার প্রমুখ।
সানবিডি/ঢাকা/মামুন/আহো