সিলেটের সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগসংলগ্ন নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এটা খুনের ঘটনা না কি অন্যকিছু, তা লাশের সুরতহাল প্রতিবেদন দেখে জানা যাবে।
লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি মঈন উদ্দিন।
এমজি