
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ অর্থ বছরের ৮৭ কোটি ৮৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান সাংবাদিকদের বাজেট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট এ বাজেট পাস হয়। বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদেয় অর্থ ৬৯ কোটি টাকা, বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় ১৩ কোটি ৫০ লাখ টাকা। ঘাটতি বাজেট ৪ কোটি ৮২ লাখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত ঘাটতি বাজেট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্তি সাপেক্ষে ব্যয়যোগ্য ধরা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎসের মধ্যে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন ফরম থেকে শতভাগ ধরা হয়েছে। নতুন অর্থ বছরের (২০১৬-২০১৭) মূল বাজেটের ৮৭ কোটি ৮৪ লাখ টাকার মধ্যে বেতনভাতাদি ও পেনশনসহ ৬১ কোটি ৩২ লাখ টাকা, সাধারণ আনুসাঙ্গিক খাতে ১২ কোটি ৯ লাখ টাকা, শিক্ষা আনুসাঙ্গিক ১০ কোটি ৮৩ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে জবির বাজেট ছিল ৫১ কোটি ৮৫ লাখ টাকা।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস