দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রবিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে এই কালো পতাকা মিছিল করবে বিএনপি।
রিজভী বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করছি।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানান।
এমজি