
সরকারী পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে ই-কর্মাস দেশের অর্থনীতিতে বড় ভুমিকা রাখবে ও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে বলে মন্তব্য করেন ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতি রাজিব আহমেদ।
শনিবার বিকেলে দেশের প্রথম অনলাইন বিজনেস নিউজ পোর্টাল “অর্থসূচক.কম” আয়োজিতএক ই-কর্মাস আড্ডায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ই-কর্মাস এখনো বাংলাদেশে তেমন প্রচারিত ও প্রসারিত হয়নি। মানুষের মাঝে এর প্রচারনা চালাতে হবে। বিশেষ করে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, সরকার যদি শিক্ষা-ব্যবস্থায় ই-কর্মাসের উপর একটা চ্যাপ্টার রাখে কম হলে ১০ মার্কের উপর। তাহলে যারা ব্যবসার উপর স্নাতক বা স্নাতকোত্তর তারা ই-কর্মাসের উপর ধারণা রাখতে পারেন।
তিনি বলেন, এছাড়াও তথ্য মন্ত্রনালয় যদি টেলিভেশনগুলোকে ই-কর্মাসের উপর আলাদা প্রতিবেদন প্রচার করতে বলে তাহলে ই-কর্মাস প্রচার-প্রসারতা বাড়বে। ই-কর্মাস প্রচার-প্রসারতা বাড়লে দেশর অর্থনীতি প্রবৃদ্ধির হার বাড়বে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আমরা যারা ই-কর্মাস ব্যবসায়ী আছি তারা সরকারকে একটা বার্তা দিতে চাই আমরা আগামী অর্থনীতি প্রধান ভুমিকা রাখতে পারবো। তাই সরকারের কাছে আমাদের নিবেদন সরকার যেন আমাদের সকল ধরনের সহযোগীতা করেন।
ই-কমার্স আড্ডায় সভাপতিত্ব করেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। এছাড়া আড্ডা অংশগ্রহন করেন রাইট চয়েজের মাহবুব মজুমদার, কিনলে.কমের এম. এম মৃধা সোহেল, দিন-রাত্রী.কমের সাহাব উদ্দীন, সারপ্রাইজ ডাইরি.কমের সাজ্জাদ, ই-কমভয়েস.কমের মো. আফজার হোসেন, এসএসএলের সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস