
তারেক রহমানের দন্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যলয় (জবি) শাখা ছাত্রদল।
রোববার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এসময় দেশব্যাপি ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফটকের তালায় সুপার-গ্লু দিয়ে বন্ধ করে দেয়।
জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারন সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সানজিৎ কুমার দেব জনি, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসলাম, শামীম হোসেন, মিজানুর রহমান শরিফ ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক সহ প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী।
এদিকে, সকাল আটটার দিকে রাজধানীর গুলিস্থানে শিক্ষকদের একটি বাস আটকিয়ে দেয় ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা ওই বাসের চাবি নিয়ে চলে যান। এছাড়াও ওই একই স্থানে শিক্ষার্থীদের ২টি বাসও আটকিয়ে দেন। পরে শিক্ষকদের অপর একটি বাস এসে বাস গুলো ছাড়িয়ে আনেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস