[caption id="attachment_567" align="aligncenter" width="800"]
নমুনা ছবি[/caption]
রাজধানীর উত্তরার উত্তরখান সংলগ্ন আজমপুর কাঁচা বাজারের বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় ভবেনর ৪র্থ তলায় আগুন লেগেছে। সোমবার সকাল ১০ টায় এ আগুনের সূত্রপাত হয়। তবে হতাহতের কোন খবর পা্ওয়া যায়নি। ্এছাড়া ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সিনিয়র ফায়ার স্টেশন ম্যানেজার মিলন আহমেদ। তিনি বলেন, এ আগুন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই হয়েছে।
সানবিডি/ঢাকা/মাসুম/এসএস