
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, পার্টি থেকে কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই রওশন এরশাদের।
রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জিএম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান।
তিনি বলেন, গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জিএম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।
মুজিবুল হক বলেন, আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।
এর আগে দুপুরে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্নুকে বহিষ্কারের ঘোষণা দেন।
রোববার (২৮ জানুয়ারি) গুলশানে নিজ বাসভবনে জি এম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন তিনি। এ সময় পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়েছে।
এম জি