হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বেড়ে তীব্র শৈত্যপ্রবাহ মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার ৫ ডিগ্রিতে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা।
গত শুক্রবার ৫ দশমিক ৮ তাপমাত্রায় শুরু হয়েছিল তীব্র শৈত্যপ্রবাহ। এরপর থেকেই টানা চারদিন ধরে চলছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে সকাল ৯টা পর্যন্ত। প্রতিদিন বিকেলের পর থেকে শুরু হয় ঘনকুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাস। পরদিন সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষ।
এনজে