চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিটল ইন্স্যুরেন্সের আয় কমেছে প্রায় ২৭ শতাংশ। আলোচিত সময়ে কোম্পানিটি ৪ কোটি ২৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৩ কোটি ৪৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫২ পয়সা থেকে ১ টাকা ১১ পয়সায় নেমে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।