
জঙ্গি দমনে আওয়ামী লীগ সরকারের সফলতার চিত্র তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টায় জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম-ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, 'আরও একটি জঙ্গি আস্তানা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে প্রায় প্রতি মাসেই এমন আস্তানাগুলো ধরছে। ... শুধু ওই হলি আর্টিজান বেকারির আক্রমণকারী, যাদের আমরা সময়মত আটকাতে পারিনি।'
ফেসবুকে দেয়া জয়ের স্ট্যাটাস
প্রসঙ্গত, সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কল্যাণপুরের ৫ নম্বর সড়কের এক ভবনে অভিযান চালায়। কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ভবনে 'অপারেশন স্টর্ম ২৬' নামের এই যৌথ অভিযানে গোলাগুলিতে নয় 'জঙ্গি' নিহত হয়।
পুলিশের সঙ্গে এ অভিযানে অংশ নেয় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল