
গুলশান ও শোলাকিয়া সহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিবাদে র্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের সহায়ক ও সাধারণ কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যলয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামানের উপস্থপনায় ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিনের সভপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যলয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্টার এস এস আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কর্মচারী ইউনিটের সভাপতি তোবারক হোসেন, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
বিশ্ববিদ্যলয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন,“গুলশান ও শোলাকিয়ায় ঘটে যাওয়া যে বিয়োগাত্মক নাটক । এ নাটক যেন কখনো আর না ঘটে। আজকের এই র্যালীর মধ্যে দিয়ে যে গণ আন্দোলন গড়ে তোলা হযেছে এভাবে প্রতিটি ঘরে ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিরোধ গড়ে তোলার মধ্যে দিয়ে এই জঙ্গি ও সন্ত্রসী হামলার মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো