
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আনোয়ার হোসেন ওরফে আনু (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিরোধের জের ধরে উপজেলার সেন্দগ্রামের রাস্তায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনু রামরাইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত মেম্বার।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই নারায়ণ জানান, রাতে বাড়ি যাবার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন আনুকে এলোপাতাড়ি কোপায়।
এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই নারায়ণ।
সানবিডি/ঢাকা/এসএস