
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ২ ঘণ্টায় ডিএসইতে প্রায় ৪৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ১২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির। আর দর কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৬ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ২ ঘণ্টায় ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।