
গুলশান শোলাকিয়াসহ দেশব্যাপী জঙ্গি হামলা, সন্ত্রাস নির্মূল ও রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মিলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মিলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি কেন্দ্রীয় সাংস্কৃতি জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর। তিনি বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ও দেশব্যাপী সন্ত্রাসী হামলা ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে মাসব্যাপী প্রতিবাদী র্যালী ও সমাবেশ, প্রতিবাদী নাটক, গান, মোমবাতি মিছিল, ব্যঙ্গচিত্র প্রদর্শনী, গণস্বাক্ষর গ্রহণ, স্মারকলিপি প্রদান এবং ছাত্র সমাবেশ করবে) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ।
সংবাদ সম্মিলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আকাশ কুমারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো