
যৌন অপরাধীরা মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর পোকেমন গো খেলতে পারবেন না।। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য কর্তৃপক্ষ, তালিকাভুক্ত যৌন অপরাধীদের জন্য জনপ্রিয় মোবাইল ফোন গেম 'পোকেমন গো' নিষিদ্ধ ঘোষণা করেছে।
নিউইয়র্কে বর্তমানে তালিকাভুক্ত তিন হাজার মানুষ যৌন অপরাধী। ভবিষ্যতে তালিকাভুক্ত হতে পারে এমন ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে সেসব শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে, যারা পোকেমন খেলে বাস্তব দুনিয়ায় ভার্চুয়াল চরিত্রগুলো ধরার জন্য ছুটে বেড়ায়। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর পোকেমন গেমের নির্মাতা প্রতিষ্ঠান 'নিয়ান্টিক'-এর কাছে চিঠি দিয়ে দণ্ডিত যৌন অপরাধীদের এই গেম খেলা থেকে বিরত রাখতে সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, নতুন প্রযুক্তি কোনোভাবেই বিপজ্জনক অপরাধীদের জন্য নতুন পথ হিসেবে বিবেচিত হতে পারবে না।নিউইয়র্কের শিশুদের সুরক্ষা দেয়া আমাদের এক নম্বর অগ্রাধিকার।
এরই মধ্যে নিউইয়র্ক কর্তৃপক্ষ, যৌন অপরাধীদের একটি অনলাইন নিবন্ধন চালু করেছে, যাতে জনসাধারণের প্রবেশাধিকার থাকছে। এই নিবন্ধনে যৌন অপরাধীদের বাসার ঠিকানা এবং তাদের অলাইন অ্যাকাউন্টগুলো নথিবদ্ধ থাকবে।
পোকেমন গেমটি খেলার সময় ব্যবহারকারীরা এমন এক বাস্তবতা দিয়ে উদ্দীপ্ত হন যে, তাদের আশপাশে থাকা পোকেমন প্রাণীদের তারা মোবাইল ফোনের মাধ্যমে খুঁজে পেতে পারেন। কোনো প্রাণীকে দেখতে পেলে অল্প সময়ের জন্য তা ধরতে পারে ব্যবহারকারীরা।
নিয়ান্টিকের মার্কেটিং পরিচালক জেসি স্মিথ জানিয়েছেন, ভবিষ্যতে গেমটির নতুন সংস্করণ বাস্তব জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ব্যাপারে শ্রদ্ধাশীল হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, কমপক্ষে ১৩ বছর বয়সী যে কেউ পোকেমন ব্যবহার করতে পারবে। বয়সের শর্ত পূরণ করলে এই গেমটি ব্যবহারে কারও উপর কোনো নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সানবিডি/ঢাকা/আহো