
মার্কিন এক ট্যাবলয়েড পত্রিকায় রোববার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মডেল জীবনের নগ্নছবি ছাপা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল হট্টোগোল। নব্বই দশকে মডেল হিসেবে কাজ করার সময় তার ওই ছবিগুলো তোলা হয়েছিল।
রোববার নিউ ইয়র্ক পোস্ট ম্যাগাজিনে ট্রাম্প ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবিটি প্রকাশিত হয়। ছবির সঙ্গে জুড়ে দেয়া ক্যাপশনে লেখা ছিল, ‘আপনারা এর আগে এমন সম্ভাবনাময় ফার্স্ট লেডি আর দেখেননি।’ অবশ্যই এটি বিরল একটি ছবি। এর আগে আর কোনো মার্কিন পত্রিকায় মেলানিয়া ট্রাম্পের এ জাতীয় ছবি ছাপা হয়নি। আর কে না জানে ট্রাম্প জিতলে মেলানিয়াই হবেন প্রথম মার্কিন ফার্স্ট লেডি। এর আগে আর কোনো ফার্স্ট লেডির নগ্ন ছবি প্রকাশিত হয়নি।
১৯৯৫ সালে ম্যানহাটানে ফটোশুটে অংশ নেয়ার সময় ছবিটি তোলা হয়। ফরাসি পুরুষদের জন্য প্রকাশিত এক ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য তিনি ওই ফটোশুটে অংশ নিয়েছিলেন। ছবিগুলো তুলেছিলেন ফরাসি ফটোগ্রাফার আলে ডি বাসেভিল। স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী মেলানিয়া তখন ২৫ বছরের উচ্ছ্বল তরুণী। প্যারিস ও ইতালিতে মডেলিং শেষে সবে পৌঁছেছেন ম্যানহাটান শহরে।
এই ছবিগুলো নিয়ে ট্রাম্পের অনুভূতি জানতে চেয়েছিল নিউ ইয়র্ক পোস্ট। উত্তরে তিনি বলেন, ‘মেলানিয়া একজন সফল মডেল এবং বিভিন্ন ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য সে এ ধরনের বহু ফটোশুটে অংশ নিয়েছে।
আমার জানা মতে ইউরোপের একটি প্রথম শ্রেণীর ম্যাগাজিনের জন্য ছবিগুলো তোলা হয়েছিল। ইউরোপে এসব ছবির বেশ কদর আছে।’
ছবিতে ট্রাম্পের স্ত্রীর পরনে এক জোড়া হাইহিল ছাড়া আর কিছুই নেই। এসব নুড ছবি তোলার সময় একটুও অস্বস্তিত্বে ভোগেননি মেলানিয়া। তিনি ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক। জানাচ্ছেন ফটোগ্রাফার ডি বেসেভিলে। তিনি ছবিগুলোকে ‘নারী স্বাধীনতা ও সৌন্দের্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। মেলানিয়ার ছবি তুলতে পারায় নিজেকে ধন্য মনে করছেন ওই ফরাসি ফটো সাংবাদিক।
সানবিডি/ঢাকা/জি্সএম/এস